ব্রেকিং নিউজ
সাংবাদিকদের হুমকি দেওয়ায় ভূমি নায়েবের বিরুদ্ধে জাভবার তীব্র প্রতিবাদ, কঠোর ব্যবস্থা দাবি অপু বিশ্বাসকে ‘পরগাছার রানি’ বলে কটাক্ষ পরীমনির, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাল নেটদুনিয়া মালিকানা পরিবর্তনেও কাটেনি সংকট, বেতন না পেয়ে হতাশ কালবেলার কর্মীরা ‘দণ্ডের মুখোমুখি হতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হবে’—আল জাজিরার নিবন্ধ ইউটিউব থেকে আয় করতে লাগবে দ্বিগুণ যোগ্যতা! ২০২৭ থেকে কার্যকর নতুন ৩ শর্ত দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ ছাত্রলীগের ১৬ নেতাকর্মী আটক
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩/১১/২০২৬, ৮:৫১:২৭ PM

সাংবাদিকদের হুমকি দেওয়ায় ভূমি নায়েবের বিরুদ্ধে জাভবার তীব্র প্রতিবাদ, কঠোর ব্যবস্থা দাবি

ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে পাঠানোর হুমকির অভিযোগ; নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি সংগঠনটিরময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি ও হেনস্তার অভিযোগে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা)।

ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে পাঠানোর হুমকির অভিযোগ; নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি সংগঠনটিরময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি ও হেনস্তার অভিযোগে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা)। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৩ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি ইকবাল হাসান কাজল ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ আলমগীর হোসেন এ প্রতিবাদ জানান।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে গিয়ে আজকের পত্রিকার সাংবাদিক অনিক খান, নাগরিক টেলিভিশনের প্রতিবেদক ফরহাদ, কালের কণ্ঠের প্রতিবেদক আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্তের সঙ্গে ভূমি অফিসের নায়েবের দুর্ব্যবহার, হেনস্তা এবং হুমকির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।



তাঁরা বলেন, সরকারি দপ্তর কোনো কর্মকর্তার ব্যক্তিগত জমিদারি নয়। জনগণের সেবক হয়ে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অধিকার কারও নেই। ক্ষমতার দম্ভ দেখিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার এমন মানসিকতা প্রশাসনিক জবাবদিহি ও সরকারি দায়িত্বের পরিপন্থী।বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন। তাঁদের প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া কোনো দায়িত্বশীল কর্মকর্তার আচরণ হতে পারে না।



জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশের পক্ষ থেকে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভিডিওসহ সংশ্লিষ্ট প্রমাণ যাচাই এবং অভিযুক্ত নায়েব আবুল কালামের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।বিবৃতিতে নেতৃদ্বয় হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে, আটকে রেখে কিংবা নির্যাতনের হুমকি দিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। সরকারি ক্ষমতার অপব্যবহার করে কেউ পার পাবে না। সাংবাদিকদের মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার প্রশ্নে জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ আপসহীন থাকবে।